ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে ৬ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ উদ্ধার, আটক মাদক ব্যবসায়ী

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ESkuf (Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২৫ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের এদরাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এদরাকপুর গ্রামের বাসিন্দা মোঃ নাজির মিয়া (৩৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬ (ছয়) বোতল ESkuf সিরাপ (মোট ৬০০ মিলিলিটার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির মিয়া স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারা অনুযায়ী সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ

পাবনায় বিদেশি রিভলবার ও ০৮ রাউন্ড গুলিসহ এক যুবক আটক

ডিবির অভিযানে ৬ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ উদ্ধার, আটক মাদক ব্যবসায়ী

সর্বশেষ আপডেট : ০৯:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬