পাবনার কুকুর ও বিড়ালপ্রেমীদের জন্য সুখবর। পাবনা মেরিল বাইপাস মোড় সংলগ্ন পাবনা পেট ক্লিনিক-এর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার দিনব্যাপী দোয়া মাহফিল, কুকুর ও বিড়ালের ফ্রি মেডিক্যাল চেক-আপ এবং ফ্রি র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এ আয়োজনে সহযোগিতা করে পাবনা অ্যানিমেল লাভার হাব (পালহ)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, আটঘরিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন এবং পাবনা সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউন হোসেন।
ক্যাম্পেইনের সার্বিক দায়িত্ব পালন করেন পাবনা পেট ক্লিনিকের পরিচালক ও চিফ কনসালট্যান্ট ডা. মো. মাইদুল ইসলাম।
তিনি জানান, এখন থেকে পাবনা পেট ক্লিনিকে কুকুর, বিড়ালসহ সকল পোষা প্রাণীর বিভিন্ন রোগের চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং জটিল অস্ত্রোপচারের সুবিধা পাওয়া যাবে। সপ্তাহের সাত দিনই পোষা প্রাণীর মালিকরা এখানে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
পাবনায় যাত্রা শুরু করল ‘পাবনা পেট ক্লিনিক’, উদ্বোধনে ফ্রি চেক-আপ ও র্যাবিস টিকাদান ক্যাম্প
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৯:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- 62
ট্যাগঃ
পাবনা সদর
জনপ্রিয়















