ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎নদীতে পড়েছিল বস্তা ও বাজারের ব্যাগে মোড়ানো কিশোরীর মরদেহ

Screenshot

পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগে প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

‎বুধবার (০৩ মে) সকাল ১০ টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
‎পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত মেয়েটির বয়স
‎আনুমানিক ১৪-১৬ বছর হতে পারে। গলায় একটি রুপার চেইন রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। এমন সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারে যে ভিতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের মরদেহ। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে ডিবি পুলিশ রয়েছে । এখনো পরিচয় পাওয়া যায়নি। কি কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। তবে পুলিশ ক্লু উদঘাটনে কাজ করছে।

ট্যাগঃ

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ

‎নদীতে পড়েছিল বস্তা ও বাজারের ব্যাগে মোড়ানো কিশোরীর মরদেহ

সর্বশেষ আপডেট : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬