ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লা-শ

পাবনার ভাঙ্গুড়ায় জিহাদ হোসেন (৪) নামে এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের নানার বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার বিকাল থেকে শিশু জিহাদ নিখোঁজ ছিল। জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জিহাদের বাবা জাফর ইকবাল ঢাকায় চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসে গত শনিবার স্ত্রী-সন্তান নিয়ে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। পরদিন রবিবার বিকালে জিহাদ নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপর সন্ধ্যা থেকে নিখোঁজ হয় জিহাদ। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় জিহাদের বাবা পরদিন ভাঙ্গুড়া থানায় জিডি করেন।

এদিকে এ ঘটনায় গত কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় বুধবার সকালে জিহাদ নিখোঁজ হওয়া স্থানের পাশে একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে এলাকার লোকজন ডোবাতে খোঁজাখুঁজি করে জিহাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের পরে জানা যাবে কিভাবে শিশুটি মারা গিয়েছে।

ট্যাগঃ

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লা-শ

সর্বশেষ আপডেট : ০৩:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬