ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিক্রির বায়না নিয়ে বিরোধে ব্যবসায়ীকে অপহরণ ও মারধরের অভিযোগ

পাবনার দোগাছীতে জমি বিক্রির বায়না নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দোগাছী বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোঃ রেজাউল প্রাং। তিনি দোগাছী পূর্বপাড়ার বাসিন্দা।

ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ রেবেকা খাতুন পাবনা সদর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার স্বামী টাকার প্রয়োজনে দোগাছী মৌজার ১৪৫০ একর জমি বিক্রির সিদ্ধান্ত নেন। স্থানীয় কালু শেখ (৫৮) জমি কেনার আগ্রহ প্রকাশ করে ৬১ লাখ ৫০ হাজার টাকায় জমিটি কিনতে রাজি হন। গত ৯ মে রেজাউল প্রাংয়ের সঙ্গে ৮ লাখ টাকা বায়না দিয়ে একটি বায়নানামা সম্পন্ন করেন কালু শেখ। পরবর্তীতে আরও ১২ লাখ টাকা পরিশোধ করেন তিনি।

বায়না অনুযায়ী, দুই মাসের মধ্যে অবশিষ্ট ৪১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও কালু টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন। পরে তিনি জমি না নিয়ে বরং পরিশোধিত ২০ লাখ টাকা ফেরত দাবি করেন।

এজাহারে আরও বলা হয়, শুক্রবার রাতে রেজাউল প্রাং বাজারে গেলে কালু শেখ ও তার দুই ছেলে রুবেল (৩৫) এবং মমিন (২৮) তাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে এবং টাকা ফেরত চায়। একপর্যায়ে রেজাউল টাকা এখনই ফেরত দিতে পারবেন না জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে মাথা, মুখ ও শরীরে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা ৯ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রেজাউলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতের স্ত্রী রেবেকা খাতুন জানান, স্বামীর চিকিৎসা ও আত্মীয়-স্বজনদের অবহিত করার কারণে এজাহার দিতে কিছুটা দেরি হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি (তদন্ত) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয়

পদ্মার সেই কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩, চাঁদা দেয়ার তালিকা উদ্ধার 

জমি বিক্রির বায়না নিয়ে বিরোধে ব্যবসায়ীকে অপহরণ ও মারধরের অভিযোগ

সর্বশেষ আপডেট : ০৯:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫