ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সুজানগরে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার সুজানগরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’-এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে হাসপাতালের বহির্বিভাগ, প্রধান প্রবেশদ্বার ও আশপাশের আঙিনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পানি অপসারণ, মশক নিধন স্প্রে ও ব্লিচিং পাউডার ছিটানো হয়।

কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াসিম খান উপস্থিত ছিলেন। তারা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক তৌফিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট শেখ, সদস্য হাসান উদ্দিন, হাসিবুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন সাঈদীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

সর্বশেষ আপডেট : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬