পাবনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শেখ জাকির আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন বর্তমান জি.পি অ্যাডভোকেট মো. আরশেদ আলম।
অভিযোগ সূত্রে জানা যায় , গত ৩০অক্টোবর সকালে ‘Sheikh Jakir Ahmed’ নামের একটি ফেসবুক আইডি থেকে বাদীকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর সামাজিক মর্যাদা, সম্মান ও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের এমন কর্মকাণ্ডে বাদীর পেশাগত ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছেন তিনি।
এ বিষয়ে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় আদালতে অভিযোগ দায়ের এর সময় পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় এর নেতৃত্ব প্রায় অর্ধ শতাধিক আইনজীবী মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন অভিযোগকারী।
তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য কোন পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নির্ধারিত হবে।
স্টাফ রিপোর্টার 










