ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার বিড়াল আমার কাছে’ ফোনের পর বন্ধ মোবাইল, অবশেষে উদ্ধার

‎প্রিয় পোষা পারসিয়ান বিড়ালটি হারিয়ে যাওয়ার পর পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন পাবনার খুশি (৪১)। বিজ্ঞাপন প্রকাশের পর এক নারী ফোন করে জানিয়েছিলেন, ‘আপনার বিড়ালটি আমার কাছে আছে।’ অসুস্থ হওয়ায় বিড়ালটির চিকিৎসা করানোর কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু ঠিকানা জানতে চাইতেই বন্ধ করে দেন মুঠোফোন।

‎এরপর থেকে বিড়ালটির সন্ধানে নানা জায়গায় খোঁজাখুঁজি চলছিল। শেষ পর্যন্ত আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার করা হয়েছে সেই খুশির বিড়ালটি। পরে সেটি মালিক খুশির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধা সাড়ে সাতটার দিকে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর কাবলী মওলা রোডের নিজ বাড়ি থেকে তার পোষা পারসিয়ান বিড়ালটি বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বিড়ালটির সন্ধান না পেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন তিনি।

‎বিজ্ঞাপন প্রকাশের পর ওমা নামে এক নারী ০১৭২০-৯৮৯৪৭৬ নম্বর থেকে খুশির মোবাইলে ফোন করেন। তিনি জানান, হারিয়ে যাওয়া বিড়ালটি তার কাছে রয়েছে। বিড়ালটি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসাও করিয়েছেন বলে জানান ওই নারী।

‎তখন খুশি বিড়ালটি কোথায় রয়েছে এবং তার ঠিকানা জানতে চান। ওই নারী সঠিক ঠিকানা না দিয়ে ফোনটি বন্ধ করে দেন। পরে বিভিন্নভাবে যোগাযোগ ও খোঁজাখুঁজি করেও বিড়ালটির সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন খুশি।

‎অবশেষে পুলিশের উদ্যোগে আজ শহরের একটি বাড়িতে বিড়ালটির সন্ধান মেলে। পরে সেটি উদ্ধার করে মালিক খুশির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

‎বিড়ালটি ফিরে পেয়ে খুশি বলেন, “অনেক দিন ধরে বিড়ালটিকে খুঁজেছি। বিজ্ঞাপন দেওয়ার পর যখন জানতে পারলাম এটি একজনের কাছে আছে, তখন আশা জেগেছিল। পরে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় খুব চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত আমার বিড়ালটি ফিরে পেয়েছি এটাই সবচেয়ে বড় আনন্দ।”

‎পাবনা সদর থানার (ওসি তদন্ত) সঞ্জয় সাহা বলেন, বিড়ালটি শহরের একটি বাসা থেকে আজকে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয়

আপনার বিড়াল আমার কাছে’ ফোনের পর বন্ধ মোবাইল, অবশেষে উদ্ধার

আপনার বিড়াল আমার কাছে’ ফোনের পর বন্ধ মোবাইল, অবশেষে উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬