পাবনার ঈশ্বরদীতে ফজরের নামাজের পর খামারে কাজ করতে গিয়ে আলামিন (৩০) নামে এক তরুণের দুর্ঘটনার শিকার হন পোল্ট্রি খামারের চারপাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬ টার দিকে খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান আলামিন। নিহত আলামিন মুলাডুলি ইউনিয়নের দরগা পাড়া এলাকার আরোপ সরদারের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বৈদ্যুতিক তারে আলামিনের মরদেহ আটকে থাকতে দেখেন তাঁরা। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে বৈদ্যুতিক তার, বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু।
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- 16
ট্যাগঃ
জনপ্রিয়












