পাবনা সদর থানা পুলিশের সিআরটি টিমের অভিযানে বিদেশি রিভলবার ও ০৮ রাউন্ড গুলিসহ এক যুবক কে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর থানার পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেন।
জানা যায়, আজ ভোর রাতে পাবনার পৌর শহরের রাধানগরের মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে খন্দকার শাহরিয়ার কবির রিমনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘরের ওয়াড্রবের ভেতর থেকে আট রাউন্ড গুলি ও টয়লেটের কমটের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে পুলিশ।
গ্রফতারকৃত খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) পৌর মহল্লার রাধানগর মৃত খন্দকার হারুনর রশীদ ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 








