পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম বাঘা কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল করিম বাঘা ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আনোয়ার প্রামানিক ছেলে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রেজাউল করিম বাঘার স্বীকারোক্তি মোতাবেক আব্দুল আজিজ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্বারের জন্য ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের পুলিশ অভিযান চালায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভিযান চালিয়ে নরসিংদি থেকে রেজাউল করিম বাঘা (৪৫) নামের এক আসামীকে আটক করা হয়।
এর আগে এলাকাবাসী মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০) দুলালের ছেলে মনসুর (৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লা (২৯)।
উক্ত আসামীদেরকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১১ সেপ্টেম্বর রিমান্ডে আসামী সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হলেও প্রধান আসামী রেজাউল করিম বাঘাকে গ্রেফতার করা সম্ভাব হয়নি।
গত ১৭ সেপ্টেম্বর আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেজাউল করিম বাঘাকে নরসিংদী থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য মোতাবেক আজিজ হত্যার ব্যবহৃত চাকু উদ্ধারের চেষ্টা চলছে।
আটককৃত রেজাউল করিম বাঘা জানায়, টাকার জন্য আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে। এসময় তার সাথে সেলিম ও মনসুর ছিল। আজিজের নিকট থেকে বিশ হাজার টাকা লুট সহ তাকে জবাই করে পুকুরে ফেলে দেওয়া হয়। রেজাউল করিম বাঘা সর্বহারা পাটির সক্রিয় সদস্য।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যাসহ টাকা লুট করে লাশ পুকুরে ফেলে যায়। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। যার নং ১১, তারিখ ০৯/০৯/২৬ইং, ধারা ২০১/৩০২/৩৪।
স্টাফ রিপোর্টার 








