ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অবৈধ পেট্রোলের দোকানসহ চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবৈধভাবে পরিচালিত একটি পেট্রোলের দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, একটি জেনারেটরের স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার অবৈধভাবে পরিচালিত পেট্রোলের দোকান, আয়নাল বিশ্বাসের একটি ওষুধের দোকান, আবুল হোসেনের একটি ওষুধের দোকান ও একটি ভুষিমালের দোকান পুড়ে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া আগুনে ‘মাতৃছায়া’ নামের একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা বলে জানা গেছে।

ট্যাগঃ

পাবনায় বিদেশি রিভলবার ও ০৮ রাউন্ড গুলিসহ এক যুবক আটক

আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অবৈধ পেট্রোলের দোকানসহ চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সর্বশেষ আপডেট : ০৮:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬