ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পাবনা জুবলি ট্যাঙ্কের সামনে থেকে শুরু বুলবুল কলেজের সামনে দিয়ে শহীদ চত্বর এবং আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশ, সবুজ হাসান ইন্তাজ ও পাবনার হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন খান মুন্তাজ প্রমুখ।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

ট্যাগঃ

সর্বশেষ আপডেট : ০২:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬