ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ২ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এসএসসি গাইডলাইন সেমিনার সম্পন্ন

পাবনার এসএসসি পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস জোগাতে অনুষ্ঠিত হলো এক বিশাল গাইডলাইন সেমিনার। আজ বিকেলে শহরের আদর্শ গার্লস হাই স্কুল প্রাঙ্গণে শাওন বায়োলজি হ্যাকস (SBH) এবং আসপেক্ট সিরিজের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়। এতে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম ‘ফাহাদ টিউটোরিয়াল’-এর প্রতিষ্ঠাতা মো. ফাহাদ হোসাইন। তিনি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সৃজনশীল পদ্ধতিতে ভালো করার বিশেষ কৌশল বাতলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসপেক্ট সিরিজের প্রধান উপদেষ্টা মো. হোসেন আলী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের জীববিজ্ঞানসহ বিজ্ঞানের নানা জটিল বিষয় সহজভাবে উপস্থাপনের উপায় শেখান শাওন বায়োলজি হ্যাকস (SBH)-এর পরিচালক ডা. জিয়াউল হাসান শাওন।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের জন্য তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন, ১.কার্যকর সময় ব্যবস্থাপনা- পরীক্ষার হলে কীভাবে সময়ের সঠিক বণ্টন করতে হবে। ২. মানসিক দৃঢ়তা- পরীক্ষার ভয় জয় করে আত্মবিশ্বাসের সাথে উত্তর করার উপায়। ৩.সঠিক রিভিশন মেথড – অল্প সময়ে পুরো সিলেবাস ঝালিয়ে নেওয়ার টেকনিক।সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষার আগমুহূর্তে গুণী শিক্ষকদের এমন সরাসরি পরামর্শ তাদের প্রস্তুতিকে আরও বেগবান করবে।

ট্যাগঃ
জনপ্রিয়

সর্বশেষ আপডেট : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬