ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে অভিনব কৌশলে ৩ লাখ টাকা চুরি

সোনালী ব্যাংক (পিএলসি) পাবনা প্রধান শাখা থেকে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর তিন লাখ টাকা কৌশলে চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর মনিরুল ইসলাম (৭০) সরকারি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী। তার বাড়ি কাশিনাথপুরের হরিদেবপুর এলাকায়। গতকাল রোববার দুপুরে সোনালী ব্যাংক (পিএলসি) পাবনা প্রধান শাখায় এই ঘটনা ঘটে। ওই দিন তিনি পেনশনের তিন লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। এসময় চারজনের সংঘবদ্ধ চোর চক্র অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর মনিরুল ইসলাম কে বলেন তার জামায় ময়লা লেগেছে বাথরুমে গিয়ে ধুয়ে আসতে বলেন। তাদেও কথা মতো টাকার ব্যাগ নিয়ে বাথ রুমে গেলে চোর চক্র তার পিছু নেয়। তিনি টাকার ব্যাগ রেখে জামা ধোয়ার সময় চোর চক্র টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালায়। সে সময় বৃদ্ধ মনিরুল ইসলাম ‘চোর চোর’ বলে ধাওয়া দিয়েও তাদেরকে ধরতে পারেনি। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগঃ

সর্বশেষ আপডেট : ১১:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬