বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই ক্রেতা জানান, পাবনার গোল্ডেন বাস্কেট থেকে তিনি প্রায় ১ হাজার ৯০০ গ্রাম মহিষের মাংস কেনেন। বাসায় গিয়ে প্যাকেট খোলার পর তাঁর দাবি, এর মধ্যে আনুমানিক ১ হাজার ২০০ গ্রাম চর্বি বা তেল এবং মাত্র ৭০০ গ্রাম খাবার উপযোগী মাংস পেয়েছেন।
ক্রেতার অভিযোগ, মাংস কাটার সময় তাঁকে তা দেখানো হয়নি। ফলে বাসায় নিয়ে প্যাকেট খোলার পরই বিষয়টি তাঁর নজরে আসে। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, অন্য ক্রেতারাও কি একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন?
ওই ক্রেতা আরও বলেন, একজন ভোক্তা হিসেবে মূল্য পরিশোধ করে মানসম্মত পণ্য পাওয়া তাঁর অধিকার। মাংসের নামে অতিরিক্ত চর্বি দেওয়া হলে ক্রেতারা প্রকৃতপক্ষে কতটুকু মাংস পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি গোল্ডেন বাস্কেট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে পাবনার অন্য ক্রেতাদেরও এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা জানানোর অনুরোধ করেছেন।
স্টাফ রিপোর্টার 








