ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের একমাসের বিনাশ্রম কারাদণ্ড

  • আসিফ মাহমুদ
  • সর্বশেষ আপডেট : ০৭:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • 66

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাঁড়ারার জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), একই এলাকার বন্দের আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)। এদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কাভেটর চালক এবং রিংকু বালু বহনকারী গাড়িচালক।

অভিযানে নেতৃত্ব দেয়া মো. মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ ছিলো। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

ট্যাগঃ
জনপ্রিয়

পদ্মার সেই কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩, চাঁদা দেয়ার তালিকা উদ্ধার 

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের একমাসের বিনাশ্রম কারাদণ্ড

সর্বশেষ আপডেট : ০৭:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫