ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিক পাবনায় সনদ বিতরণ ও জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৫ জুন) বিসিক জেলা কার্যালয়, পাবনার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় পাবনার উপমহাব্যবস্থাপক মো. শামীম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পনগরী কর্মকর্তা মোস্তফা কামাল, সম্প্রসারণ কর্মকর্তা নবুওয়াত হোসেন, শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় শিল্প উদ্যোক্তারা। তাদের মধ্যে ছিলেন সততা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আবিদ হাসান দুলাল, নিডি ফুডের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম বাচ্চু, মা টুইস্টিং মিলের শাকিল হোসেন এবং এ আর স্পেশালাইজড অটো রাইস মিলের জিএম কায়সার আহমেদ।

সনদ বিতরণ অনুষ্ঠানে ১৬টি ব্যাচের মোট ৩২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়। একইসঙ্গে আয়োজিত জব ফেয়ার-২০২৬-এ ১০টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল Square Food & Beverage Ltd., Square Pharmaceuticals PLC, এ আর গ্রুপ, বনলতা সুইটস অ্যান্ড বেকারি, মোয়াজ উদ্দিন স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সততা ফ্লাওয়ার মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান।

মেলায় প্রায় ৭০০টি চাকরির আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীকে তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, দেশে প্রতিবছর প্রায় ১৫ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করছে। এই বিপুল সংখ্যক কর্মপ্রত্যাশীর জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিসিকের উদ্যোগের প্রশংসা করেন।

ট্যাগঃ
জনপ্রিয়

জাতীয় পর্যায়ে প্রাথমিকে চ্যাম্পিয়ন পাবনার সাঁথিয়ার স্কুলকে সংবর্ধনা

বিসিক পাবনায় সনদ বিতরণ ও জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৫:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬