ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎পাবনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

‎পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে। মঙ্গলবার(৩০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে থানার আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন -সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামানিকের ছেলে শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের চৌকিদার আবুল হোসেনের মেয়ে আশা খাতুন (২৫)।  আহত ব্যক্তির নাম আলম মোল্লা (৩০) তিনি চৌকিদার আবুল হোসেনের ছেলে।

‎খোঁজ নিয়ে গেছে, নিহত শবদুল প্রামানিক কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে আসেন শবদুল। আজকে বিকেলে শশুরের পুকুর সেচ দিয়ে মাছ ধরছিল তারা। এমন সময় পানি উত্তোলনের মেশিন ও বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে গেলে পুরো পুকুর বিদ্যুতায়িত হয়।

‎এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশা খাতুনের ভাই আলম মোল্লা গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে পাঠায়।

‎আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগঃ

সর্বশেষ আপডেট : ০১:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬