” সবাই মিলে গাছ লাগাই, সবুজে দেশ সাজাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন স্কিলস একাডেমি বিডি প্রঙ্গণে সামাজিক সংগঠন দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রারি উদ্যোগে ও বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রারি সম্পাদক আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বার্তার সাধ্যমে শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক এম এ বাতেন খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী মিজানুর রহমান, পিকেএসএফ নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ মিজানুর রহমান, প্রথম আলো বন্ধুসভার যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার টুটুল,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এসময় উপস্থিত ছিলেন।
দেশের জলবায়ু পরিবর্তন ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা।
২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এই বৃক্ষ রোপণ কর্মসূচি আগামী ৭ জুলাই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ হবে। উপজেলার চারটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসহ সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষুধি চারা গাছের চারা আরোপণ করা হবে। এবারের কর্মসূচিতে প্রায় ১০ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
স্টাফ রিপোর্টার 














