ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার মানুষের ভালোবাসায় ‘একজন রনি’, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে জানিয়েছেন। স্ট্যাটাসটি প্রকাশের পর বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্ট্যাটাসে তিনি সর্বপ্রথম পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও আস্থাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, জনসেবার প্রতিটি উদ্যোগে পাবনার সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে।

দায়িত্ব গ্রহণের পর ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার তদারকি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অসাধু ব্যবসায়ীদের জরিমানা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাহমুদ হাসান রনি পাবনা জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। বিভিন্ন সময় পরিচালিত এসব অভিযানের কারণে অনেকের কাছে তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং ‘একজন রনি’ হিসেবেই পরিচিত হয়ে ওঠেন।

স্ট্যাটাসে মাহমুদ হাসান রনি আরও দাবি করেন, তার কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর আগে দুইবার ধন্যবাদ জানানো হয়েছিল। সর্বশেষ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিস-১ থেকে তাকে জানানো হয়েছে যে, আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

তিনি আরও লেখেন, মানুষ তার কাজের মাধ্যমেই বেঁচে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাসে থাকা বাংলাদেশিদের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। মহান আল্লাহর কাছে তিনি দোয়া কামনা করেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এবং তার কর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারেন।

স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে অসংখ্য মন্তব্য করছেন শুভাকাঙ্ক্ষীরা।

ট্যাগঃ
জনপ্রিয়

সর্বশেষ আপডেট : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬