ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেন আলী হত্যা মামলার আরও এক আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

পাবনার বহুল আলোচিত হোসেন আলী হত্যা মামলার আরও এক পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. আব্দুল হামিদ (৪৫)। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা, র‌্যাব-৭ সিপিএসসি এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গত ৮ জুন পাবনা সদর উপজেলার লস্করপুরের মাছুমবাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে ছেলের সামনে হোসেন আলী (৫৫)কে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আফছানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগঃ
জনপ্রিয়

হোসেন আলী হত্যা মামলার আরও এক আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

হোসেন আলী হত্যা মামলার আরও এক আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৮:০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬