সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্ঠাচার বহির্ভুত রাজনীতির বিরুদ্ধে পাবনায় প্রতিবাদ মিছিল করেছে যুবদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহম্মেদসহ জেলা.থানা এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকান্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৫:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 48
ট্যাগঃ
জনপ্রিয়
















