আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকার বিবেচনায় তাকে গয়েশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর মোহাম্মদ মোস্তফা কামাল দলীয় নেতাকর্মী, সমর্থক ও গয়েশপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে গয়েশপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
গয়েশপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেলেন মোস্তফা কামাল
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ১০:২২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 182
ট্যাগঃ
জনপ্রিয়















