আন্তর্জাতিক সেবা সংগঠন পাবনা পাইওনিয়ার লায়ন্স ক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দায়িত্ব হস্তান্তর ও প্রথম সাধারণ সভা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩ জুলাই) নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন ফজলুল হক সুমন এবং সেক্রেটারি লায়ন প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে গ্যাভেল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট (আইপিপি) লায়ন ফরিদুল ইসলাম খোকন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন শিবলী ইমরান নাসিম, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক লায়ন বেবী ইসলাম এবং সাবেক প্রেসিডেন্টবৃন্দ—লায়ন ডা. মনোয়ার-উল-আজীজ, লায়ন ডা. মোশারফ হোসেন, লায়ন মোহাম্মদ ইসমত, লায়ন কাজী রফিকুল আলম, লায়ন রবিউল ইসলাম চৌবে ডাবলু, লায়ন ইউনুস আলী বিশ্বাস, লায়ন আবুল হোসেন কালু, লায়ন আহসান জান চৌধুরী, লায়ন রসিদুল হাসান আজম ও লায়ন আনোয়ার হোসেন আফজালসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং ক্লাবের সম্মানিত সদস্যরা।
পাবনা পাইওনিয়ার লায়ন্স ক্লাবের ২০২৬-২৭ সেশনের দায়িত্ব হস্তান্তর ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৮:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- 69
ট্যাগঃ
জনপ্রিয়











