পাবনায় অবৈধ দুইটি স্যালাইন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি স্যালাইন উৎপাদন করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় অবৈধভাবে স্যালাইন উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
অভিযান পরিচালনাকালে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, অবৈধভাবে উৎপাদিত এসব পণ্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান জেলায় নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাবনায় ভোক্তার অভিযানে অবৈধ দুইটি স্যালাইন ফ্যাক্টরিকে ৪৫ হাজার টাকা জরিমানা
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 77
ট্যাগঃ
জনপ্রিয়
















