পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি হাতচাপ ব্লেড, ১টি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-১২।
সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুপ্ত ইসলাম জীবন (২৬), বাঁধন ইসলাম (২৩), শাকিল হোসেন (৩০) ও চঞ্চল ইসলাম নীরব (২৬) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, অন্যান্য আলামত এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 












