ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. আলম প্রামানিক ওরফে টেম্পু আলমকে (৪০) গ্রেফতার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে তার বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বসতঘর ও রান্নাঘরের পেছনে টিনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড তাজা গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি তলোয়ার, দুটি চাপাতি এবং একটি বাটন মোবাইল ফোন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয়

জাতীয় পর্যায়ে প্রাথমিকে চ্যাম্পিয়ন পাবনার সাঁথিয়ার স্কুলকে সংবর্ধনা

খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৭:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬