ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

‎পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১২ টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোন খোঁজখবর পাওয়া যায় না। আজ বিকেল সাড়ে ৪ টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা পরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

‎ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

‎আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগঃ
জনপ্রিয়

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

সর্বশেষ আপডেট : ১১:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬