ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিসয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমনটি বিপরিত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হোন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই নসিমনের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

জনপ্রিয়

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সর্বশেষ আপডেট : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫