ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াল ব্রিজে মাথায় আঘাতের আশঙ্কা, ধূমকেতুর ছাদে মিলল যুবকের লাশ

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।

ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে এক যুবকের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই যুবকের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম নিরব। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।

পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান,জানান পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগঃ

ডেঙ্গু প্রতিরোধে সুজানগরে পরিচ্ছন্নতা অভিযান

বড়াল ব্রিজে মাথায় আঘাতের আশঙ্কা, ধূমকেতুর ছাদে মিলল যুবকের লাশ

সর্বশেষ আপডেট : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬